• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির আলোচনায় এগিয়ে জেসমিন জাহান মধ্যপ্রাচ্যে ইসরায়েল সম্প্রসারণে আপত্তি নেই, মার্কিন দূতের বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের রায়কে উড়িয়ে দিলেন ট্রাম্প, বিকল্প আইন প্রয়োগের ঘোষণা ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের স্মরণে প্রধানমন্ত্রীর মোনাজাত স্ত্রী ও কন্যাকে নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী রাশিয়ায় বাংলাদেশিদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড: জেসমিন জাহান সংরক্ষিত আসনের এমপি হতে আগ্রহী প্রকাশ করেছেন।

গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল

মাসুম খান / ২৪২ Time View
সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

গাজায় ইসরায়েলের আক্রমণে নিহত মানুষের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। শনিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জানায়, বৃহস্পতিবার থেকে আরও ৩০১ জন নিহতের সংখ্যায় যোগ হওয়ার পর মোট মৃত্যু ৭০ হাজার ১০০ জনে দাঁড়িয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, ওই ৩০১ জনের মধ্যে দুইজন সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আর বাকিদের গাজার ধ্বংসস্তূপে চাপা পড়া মৃতদেহের অবশিষ্টাংশ থেকে শনাক্ত করা হয়েছে

 

রয়টার্স জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নিহতের এই সংখ্যা নিয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গাজা থেকে আসা নিহতের পরিসংখ্যানের নির্ভুলতা নিয়ে ইসরায়েল সব সময় প্রশ্ন তুলে এসেছে যদিও তারা কখনোই নিজেদের অনুমান প্রকাশ করেনি।

 


More News Of This Category