• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির আলোচনায় এগিয়ে জেসমিন জাহান মধ্যপ্রাচ্যে ইসরায়েল সম্প্রসারণে আপত্তি নেই, মার্কিন দূতের বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের রায়কে উড়িয়ে দিলেন ট্রাম্প, বিকল্প আইন প্রয়োগের ঘোষণা ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের স্মরণে প্রধানমন্ত্রীর মোনাজাত স্ত্রী ও কন্যাকে নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী রাশিয়ায় বাংলাদেশিদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড: জেসমিন জাহান সংরক্ষিত আসনের এমপি হতে আগ্রহী প্রকাশ করেছেন।

রাশিয়ায় বাংলাদেশিদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মাসুম খান / ২ Time View
সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

রাশিয়ার উফা শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন এবং মাতৃভাষা বাংলার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। উফা স্টেট টেকনলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলসাদুল ইসলাম সাদ বলেন, ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের ত্যাগ বাঙালি জাতির গর্ব এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস পৌঁছে দেওয়া সবার দায়িত্ব।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, প্রবাসে থেকেও দেশের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তারা ভবিষ্যতেও ভাষা দিবসসহ জাতীয় বিভিন্ন দিবস আরও বড় পরিসরে পালনের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে বসবাসরত বাংলাদেশিরা নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকেন। ভাষার প্রতি শ্রদ্ধা ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


More News Of This Category