• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক না : ভাইরাল তাইজুল হরমুজে আটকা ২ ট্যাংকার, বিকল্প পথে চট্টগ্রামে এলপিজি জাহাজ সংসদে বিসিবিকে নিয়ে কী বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী পাঁচ মিনিট আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী ৬০ দিনের মধ্যে স্কুল-বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বাতিল করবে নেপাল বিভিন্ন স্থানে দুর্ঘটনা, প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ হরমুজ সংকটে ইরাক থেকে তেল নিতে পারছে না যুক্তরাষ্ট্র জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী আগুনে পুড়ল চট্টগ্রামের টেরিবাজার, নিহত ২ সাফা-মারওয়া সমাজকল্যাণ সংস্থা ও যুব সমাজের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ।

সংরক্ষিত নারী আসনে বিএনপির আলোচনায় এগিয়ে জেসমিন জাহান

মাসুম খান / ১৭৯ Time View
সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভেতরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা তুঙ্গে। এ আলোচনায় এগিয়ে রয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল জেসমিন জাহান।

দলীয় সূত্র জানায়, শিক্ষাজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ইডেন মহিলা কলেজ-এ অধ্যয়নকালে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। পরবর্তীতে আইন পেশায় যুক্ত হয়ে ধীরে ধীরে জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

বর্তমানে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করায় সাংবিধানিক ও আইনি বিষয়াবলিতে তার দক্ষতা দলীয় মহলে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। তৃণমূল ও পেশাজীবী মহলে তার গ্রহণযোগ্যতা তাকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে বলে জানা গেছে।

দলীয় নেতাকর্মীদের একাংশ মনে করছেন, ছাত্ররাজনীতি থেকে শুরু করে আইন অঙ্গনে সক্রিয় ভূমিকা—এই ধারাবাহিক অভিজ্ঞতা তাকে সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে।

তবে এখনো এ বিষয়ে দলীয়ভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।


More News Of This Category