নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক সেবা ও সংগ্রামের প্রতিচ্ছবি হিসেবে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত। মুরুব্বিদের দোয়া এবং তরুণদের ভালোবাসা নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকা এই নেতাকে ৬৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, রফিকুল ইসলাম রফিক সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। ফলে তরুণ প্রজন্মের পাশাপাশি অভিভাবক মহলেও তিনি আস্থা অর্জন করেছেন।
তার রাজনৈতিক পরিচয়ের মধ্যে রয়েছে—
•সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যাত্রাবাড়ী থানা ছাত্রদল
•সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল
•সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল
•বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল
এলাকাবাসীর প্রত্যাশা, উন্নয়ন, সততা ও জনসেবার প্রত্যয়ে মোঃ রফিকুল ইসলাম রফিক ৬৫ নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের সূচনা করতে সক্ষম হবেন। তারা মনে করেন, তরুণ ও সংগ্রামী এই নেতা নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
সাধারণ মানুষের আশা— রফিক ভাই হোক ৬৫ নং ওয়ার্ডের ভবিষ্যৎ নেতৃত্ব।