• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাসের দাম বাড়লে বাড়ুক, এটা নিয়ে আমার মাথাব্যথা নেই : ট্রাম্প সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে : স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ‘বিতর্কিত’ চুক্তি নিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প ‘এ রকম বোলার লাখে একজনই হয়’ মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়নে আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু মহিলা হোটেলকর্মীর সঙ্গে পাক ক্রিকেটারের খারাপ আচরণ! খালেদা জিয়া স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত প্রতিবেশী দেশগুলোয় হামলার কারণ জানাল ইরান পল কাপুরের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা : প্রধানমন্ত্রী

মাসুম খান / ৩১ Time View
সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও আমাদেরই কাজ করতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলি বিষয়ে তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

এসময় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। কর্মকর্তা-কর্মচারীরাও সেই সরকারের অংশ। সরকার তখনই ভালো করবে, যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন।

তারেক রহমান বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি মেনিফেস্টো থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই মেনিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে।

দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে জাতিকে একটি সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব দেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন।


More News Of This Category