• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাসের দাম বাড়লে বাড়ুক, এটা নিয়ে আমার মাথাব্যথা নেই : ট্রাম্প সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে : স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ‘বিতর্কিত’ চুক্তি নিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প ‘এ রকম বোলার লাখে একজনই হয়’ মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়নে আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু মহিলা হোটেলকর্মীর সঙ্গে পাক ক্রিকেটারের খারাপ আচরণ! খালেদা জিয়া স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত প্রতিবেশী দেশগুলোয় হামলার কারণ জানাল ইরান পল কাপুরের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

খামেনির স্ত্রী নিহত

মাসুম খান / ২৬ Time View
সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ নিহত হয়েছেন।ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত হয়েছিলেন মানসুরেহ। বোমা হামলার সময় তিনি বাসভবনের পাশেই ছিলেন এবং আহত হন। পরে তিনি সেই আঘাতের কারণে মারা যান।

সোমবার (২ মার্চ) তার মৃত্যুর কথা জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এর আগে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। হামলায় খামেনির পরিবারসহ দেশের অনেক শীর্ষ ব্যক্তিও নিহত হন।

রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাতা ও নাতি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

ফার্স জানায়, সর্বোচ্চ নেতার বাসভবনের সঙ্গে সংশ্লিষ্ট ওয়াকিবহাল সূত্রের সঙ্গে যোগাযোগের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে শনিবার সকালের আরেক হামলায় খামেনির পুত্রবধূদের একজনও নিহত হয়েছেন বলে দাবি করা হয়। তবে হামলার সুনির্দিষ্ট স্থান, সময় বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


More News Of This Category