• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন শাহ্ আলী থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক মোঃ শেখ নাসির উদ্দিন বিপ্লব ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর ৩ বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে যাবে: প্রধানমন্ত্রী ২ বলে ২ উইকেট হারিয়ে ১৬৮ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির মৌলভীবাজারে সিএনজিচালককে হত্যায় ৬ জনের যাবজ্জীবন সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল: প্রধানমন্ত্রী

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

সম্পাদক / ১১৯৬ Time View
সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। তবে জামিন শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। চিন্ময়ের জামিন শুনানিতে অংশ নিয়েছেন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল।

চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূইয়া বলেন, ‘শুনানি শেষে চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।’

এই শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব বিচারপ্রার্থী আদালতে আসছেন তাদের কাগজপত্র দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আদালতের দুটি ঢোকা ও বেরোনোর পথে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন রয়েছেন।

সেই সঙ্গে সাদা পোশাকেও আছে পুলিশ

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবির বলেন, ‘আজ বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণকে আদালতে তোলা হয়নি। তবে জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনজীবী যারা এসেছেন তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

’
এর আগে ৩ ডিসেম্বর (মঙ্গলবার) চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল। এর আগে ২৬ নভেম্বর তাকে আদালতে আনার সময় ব্যাপক সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চিন্ময় দাসের অনুসারীদের। যার ফলস্বরূপ অ্যাডভোকেট আলিফ মারা যান। এ পরিস্থিতি এড়াতে আজ বৃহস্পতিবার কড়া নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা নেওয়া হয়েছে।


More News Of This Category