Photo Card

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, সব দলের অংশগ্রহণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোনো শঙ্কা নেই। যত দ্রুত ভোট হবে, দেশের জন্য ততই মঙ্গল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ফটিকছড়ির নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক সভায় সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন তিনি।