• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

হার এড়াতেই ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের!

মাসুম খান / ৩৪৩ Time View
সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। রোববার এমন কঠিন সিদ্ধান্ত নেয় টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নরা। আর পাকিস্তান সরকারের এমন ঘোষণার পর কড়া মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, ভারতের কাছে হার এড়াতেই ম্যাচ বয়কটের পথ বেছে নিয়েছে পাকিস্তান।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন–এ প্রকাশিত এক প্রতিবেদনে অনুরাগ ঠাকুরের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘পাকিস্তান ক্রিকেট দল ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে, কারণ তারা ভারতীয় দলের কাছে আর হারতে চায় না।’

পাকিস্তানের এমন সিদ্ধান্ত মূলত, বাংলাদেশকে সমর্থন করে। রোববার আনুষ্ঠানিক বিবৃতিতে দেশটির সরকার বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে। একই সঙ্গে জানানো হয়, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না। পাকিস্তান সরকারের দাবি, বাংলাদেশকে ঘিরে আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদেই এই অবস্থান নিয়েছে তারা। সরকারি বিবৃতিতে বলা হয়,‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে দলটি মাঠে নামবে না।’

আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর একই নিরাপত্তা শঙ্কা দেখিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ দল। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসির কাছে অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে একাধিক দফা আলোচনার পরও আইসিসি সেই প্রস্তাবে সম্মত হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি।


More News Of This Category