• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত গার্মেন্টস শ্রমিকদের মজুরি দাবির আন্দোলনে জিএম কাদেরের সংহতি নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধের চেষ্টা পণ্ড, দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপদ খাদ্য ব্যবস্থার উন্নয়নে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ: বিএফএসএ চেয়ারম্যান টেক্সটাইল শিক্ষার বৈশ্বিক রূপান্তরে ডিসেম্বরে চীনের সঙ্গে চুক্তি আজ সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নও জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি

মাসুম খান / ১৩৩২ Time View
সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

ধর্ষকের প্রকাশ্যে শাস্তি দাবি ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।

এর আগে রাত বারোটার দিকে কবি সুফিয়া কামাল হল থেকে মিছিল নিয়ে বের হন হলটির নারী শিক্ষার্থীরা। এরপর একে একে আশপাশের হল থেকে মিছিল নিয়ে আসছেন অনেকেই।

এ সময় শিক্ষার্থীদের ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধষর্কের ফাঁসি চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস,’ ‘তোমার বোন আমার বোন, আছিয়া আছিয়া’, ‘তুমি কে? আমি কে? আছিয়া, আছিয়া’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

রিপোর্ট লেখা পর্যন্ত (১ টা ১০মিনিট) শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন।


More News Of This Category