• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাসের দাম বাড়লে বাড়ুক, এটা নিয়ে আমার মাথাব্যথা নেই : ট্রাম্প সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে : স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ‘বিতর্কিত’ চুক্তি নিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প ‘এ রকম বোলার লাখে একজনই হয়’ মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়নে আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু মহিলা হোটেলকর্মীর সঙ্গে পাক ক্রিকেটারের খারাপ আচরণ! খালেদা জিয়া স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত প্রতিবেশী দেশগুলোয় হামলার কারণ জানাল ইরান পল কাপুরের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

অন্তর্বর্তী সরকারের ‘বিতর্কিত’ চুক্তি নিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

মাসুম খান / ১১ Time View
সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

বিদেশি চুক্তি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে অন্তর্বর্তী সরকার কোনো আলোচনা করেনি বলে দলীয় অবস্থান স্পষ্ট করলেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ মার্চ) ২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।’

তিনি আরও বলেন, আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব, এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।

এর আগে বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, ‘ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিল। সুতরাং এমন না যে, এইটা আমরা অন্ধকারে করেছি।’


More News Of This Category