• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

জামায়াত কর্মী নিহতের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

মাসুম খান / ৪৩৮ Time View
সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমান নিহতের ঘটনায় মূল অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২ মার্চ) দুপুরে দামুড়হুদার জয়রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেদী জীবননগরের বাঁকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদ্য অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, রোববার (০১ মার্চ) জীবননগর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি রাতে জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বিএনপি-জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হন বাঁকা ইউনিয়ন জামায়াতের আমিরের ভাই ও হাফিজুর রহমান।


More News Of This Category