• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

মাসুম খান / ০ Time View
সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রবি বোপারার দুর্দান্ত ব্যাটিংয়ে ২৩ বল হাতে রেখেই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ভালো হলেও একপর্যায়ে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে শেষ দিকে আরাফাত সানি ও আবু জায়েদ চৌধুরী রাহির ব্যাটে ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে তারা।

জবাবে রবি বোপারার ৭৭ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ১৬৪ রানের লক্ষ্য অনায়াসেই টপকে যায় ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স। টসের পর ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য মন্দ ছিল না বাংলাদেশের। ওপেনার ইমরুল কায়েস দ্রুত ফিরে গেলেও রনি তালুকদার ক্রিজে থেকে রানের গতি সচল রাখেন। ৩৭ বলে ৪৪ রান করেন তিনি।

রনির সঙ্গে তাল মিলিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেন তিন নম্বরে নামা ফজলে মাহমুদ রাব্বি। মাত্র ১৬ বলে ২৬ রান করে দলের স্কোর এগিয়ে নেন তিনি। এরপর জহুরুল ইসলাম ১৮ বলে করেন ১৬ রান। জহুরুল ফেরার পরই বাংলাদেশের ইনিংসে ছন্দপতন ঘটে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহের সম্ভাবনা হারাতে থাকে দলটি।

তবে শেষদিকে পরিস্থিতি সামাল দেন আরাফাত সানি ও আবু জায়েদ রাহি। সানি ১২ বলে ১৫ রান করে আউট হলেও রাহি চালিয়ে যান পাল্টা আক্রমণ। মাত্র ১৬ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসে বাংলাদেশকে ১৬৪ রানে পৌঁছে দেন তিনি। ইংল্যান্ডের হয়ে সামিত প্যাটেল ৪ উইকেট নেন। রায়ান সাইডবটমের শিকার ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের শুরুটাও ছিল দ্রুতগতির। রবি বোপারার সঙ্গে ওপেন করতে নামা ডেভিড মালান ১১ বলে ১৮ রান করেন। প্রথম উইকেটে দুজন যোগ করেন ২৯ রান। মালানকে ফিরিয়ে দেন আবু জায়েদ রাহি। এরপর জেসন রয় কিছুটা আগ্রাসী হওয়ার চেষ্টা করেন। ৯ বলে ১৫ রান করে তিনি ফেরেন এনামুল হক জুনিয়রের বলে। দুর্দান্ত এক ডেলিভারিতে রয়কে বোল্ড করেন এনামুল।

সামিত প্যাটেলও ১৫ বলে ১২ রান করে বিদায় নেন তিনি। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন বোপারা। ধীরে ধীরে ইনিংস বড় করার পাশাপাশি রান তোলার গতি বাড়িয়ে ফিফটিও পূরণ করেন তিনি।শেষদিকে বোপারার সঙ্গে যোগ দেন ফিল মাস্টার্ড। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের ফল দ্রুতই বাংলাদেশের হাতের বাইরে চলে যায়। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে চার-ছক্কার সাহায্যে রান তুলতে থাকেন তারা। মাস্টার্ড ১৭ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাদের ব্যাটিংয়ের কাছেই শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র ও আবু জায়েদ রাহি একটি করে উইকেট নেন।


More News Of This Category