• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন শাহ্ আলী থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক মোঃ শেখ নাসির উদ্দিন বিপ্লব ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর ৩ বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে যাবে: প্রধানমন্ত্রী ২ বলে ২ উইকেট হারিয়ে ১৬৮ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির মৌলভীবাজারে সিএনজিচালককে হত্যায় ৬ জনের যাবজ্জীবন সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন শাহ্ আলী থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক মোঃ শেখ নাসির উদ্দিন বিপ্লব

মাসুম খান / ৩১ Time View
সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর শাহ্ আলী থানা এলাকায় অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে শাহ্ আলী থানা স্বেচ্ছাসেবক দল।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন শাহ্ আলী থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক মোঃ শেখ নাসির উদ্দিন বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন শাহ্ আলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মোতালেব ভূঁইয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বৃষ্টিতে ভিজেও থেমে থাকেননি নেতাকর্মীরা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তাঁরা অসহায় ও শীতার্ত মানুষের হাতে হাতে কম্বল পৌঁছে দেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণকালে আহ্বায়ক মোঃ শেখ নাসির উদ্দিন বিপ্লব বলেন, বিএনপি জনগণের দল। জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। মানুষের কল্যাণে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিএনপির নেতাকর্মীরা সবসময় কাজ করে যাবেন। শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমেও আমরা মানুষের পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও উপকারভোগীরা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

বৃষ্টিতে ভিজে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা অর্জন করেছে।

মানবতার সেবায় রাজনীতি—এই প্রত্যয় নিয়ে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন শাহ্ আলী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।


More News Of This Category