• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির বিদায়ী আবহ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধে যেসব নির্দেশনা দিয়েছে লাওস সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন ঘেরাও দেশের ১০০ গুণী শিক্ষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন ১৪ মিনিটের ঝড়ে ঘরের মাঠে জয়ের খাতা খুললেন ‘কোচ জিদান’ বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

সৌদি নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র: রুবিও

মাসুম খান / ০ Time View
সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের সঙ্গে করা নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইয়েমেনের হুতি বাহিনীর সঙ্গে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর নতুন করে সংঘাতের মধ্যে তিনি এ কথা বলেন।

সোমবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রুবিও বলেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি রয়েছে এবং তারা সেই চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে।

তিনি বলেন, হুতিদের অব্যাহত হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার সৌদি আরবের রয়েছে।

ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে লড়াই সম্প্রতি বাব আল-মান্দাব প্রণালির আশপাশে তীব্র হয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে সংযোগকারী এই নৌপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ।

রুবিও বলেন, ইয়েমেনে এখন যে লড়াই চলছে, তা হুতিদের আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা হামলা।

ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তারা পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের মোখা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির দিকে তাকিয়ে থাকা ধুবাব এলাকায় হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আল-জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সহায়তা করছে। এর মধ্যে সামরিক পরিকল্পনায় সহায়তা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আকাশে জ্বালানি সরবরাহের সুবিধা রয়েছে।

ওই কর্মকর্তা বলেন, সৌদি আরব নিজেদের আকাশসীমা রক্ষা এবং হুতিবিরোধী বাহিনীকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের আকাশে জ্বালানি সরবরাহের সক্ষমতা ব্যবহার করছে।

এদিকে ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি ‘ডন অব ইয়েমেন’ নামে একটি সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধার, রাজধানী সানা পুনর্দখল ও হুতিদের নিয়ন্ত্রণের অবসান ঘটানো এই অভিযানের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।


More News Of This Category