• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যে কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ হঠাৎ বন্ধ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সাবেক মেয়র আইভীর ৫ মামলায় জামিন নিয়ে আদেশ রোববার নিউজিল্যান্ডকে হারাতে ইতিহাস গড়তে হবে টাইগারদের সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক সৌদিতে ‘হোয়াইট কলার’ চাকরিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিস আমিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পেট্রোল আছে, যানবাহন নেই অলস সময় কাটাচ্ছে পাম্প কর্মীরা! ত্রিভুজ প্রেমের নির্মম পরিণতি, এক রাতেই শেষ একটি পরিবার

নিউজিল্যান্ডকে হারাতে ইতিহাস গড়তে হবে টাইগারদের

মাসুম খান / ১ Time View
সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রান করেছে নিউজিল্যান্ড। জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে রেকর্ড। কেননা কিউইদের বিপক্ষে এত বেশি রান তাড়া করে জেতার নজির নেই বাংলাদেশের।

নিউজিল্যান্ডে বিপক্ষে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে একটি প্রথমে ব্যাট করে জিতেছে টাইগাররা। আর বাকি তিনটি জিতেছে রান তাড়া করতে নেমে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ দল। সেটাও আবার ২০২৩ সালে।

চট্রগ্রামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার টিম রবিনসন।তবে দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার। এসময় দুজন মিলে গড়েন ৮৮ রানের জুটি। আর এই দুই কিউই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। মজার ব্যাপার আউট হওয়ার আগে দুজনই করেন ৫১ রান। ৩৭ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫১ রান করেন ক্লার্ক। আর মাত্র ২৮ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫১ রানে থামেন ক্লেভার।

এই দুই ব্যাটার সাজঘরে ফেরার পর খানিকটা চাপে পড়ে নিউজিল্যান্ড। দ্রুত কয়েক উইকেট হারানোর পর রানের গতিও কিছুটা কমে যায়। প্রথম ১০ ওভারে ১০০ রান করা নিউজিল্যান্ড পরের ৫ ওভারে করে মাত্র ৩০ রান। এর মাঝেই বেভন জ্যাকবস ১ রানে ও ড্যান ফক্সক্রফট ৩ রানে আউট হন।

এরপর ফের একবার রানের চাকা সচল করেন অধিনায়ক নিক কেলি। কিন্তু ইনিংস শেষ করে ফিরতে পারেননি তিনি। শরিফুল ইসলামের করা বলে আউট হওয়ার আগে কিউই অধিনায়ক করেন ২৭ বলে ৩৯ রান। শেষদিকে জশ ক্লার্কসন ১৪ বলে ২৭ ও নাথান স্মিথ ৪ বলে ২ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।


More News Of This Category