• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ৩ ম্যাচে ১৩ গোল হজম করেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ‘কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

কোচ নিয়োগে হামজার মতামত প্রসঙ্গে ‍মুখ খুললেন বাফুফে সভাপতি

মাসুম খান / ১৮৭ Time View
সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

শুক্রবারের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করার কথা থাকলেও এখনো সব কোচের সাক্ষাৎকার নিতে পারেনি বাফুফে। চারদিনের সফরে বর্তমানে ঢাকায় আছেন জাতীয় দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। কোচ নিয়োগে তার পরামর্শ নেবে বাফুফে, এমনই গুঞ্জন ছিল। তবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়ছেন, নির্বাহী সদস্যদের বাইরে কারও পরামর্শই নেওয়া হচ্ছে না।

মোহাম্মদপুরে নতুন কুড়ি ক্রিকেট ম্যাচ দেখতে এসেছিলেন হামজা। সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতিও। সাংবাদিকদের তিনি বলেন, ‘কোচ নিয়োগের প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ এবং সোজাসাপ্টা। এখানে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি সিভি যাচাই-বাছাই করে ইন্টারভিউ নিচ্ছে। এই প্রক্রিয়ার বাইরে কারো সঙ্গে কোনো পরামর্শ হচ্ছে না বা কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।’

আগামী রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ১৫ মের মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে ফেডারেশনের। তাবিথ বলেন, ‘১১ জনের ইন্টারভিউ বর্তমানে অনলাইনে চলছে—আজকে হবে এবং আগামীকালও হবে। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি যখন ১১ জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত আমরা নেব। এটাই হলো আমাদের বর্তমান প্রক্রিয়া। আমরা চাই ১৫ মের ভেতর নতুন চুক্তি সই করতে।

কোচ নির্বাচনের ক্ষেত্রে বাজেট বড় ইস্যু হলেও বাফুফে মূলত বিনিয়োগের বিপরীতে সেরা ফলাফলটিই খুঁজছেন। বর্তমানে ৫ জনের সাক্ষাৎকার শেষ হয়েছে। তাবিথ বলেন, ‘বাজেট হলো কী বিনিয়োগ করছেন, তার বিপরীতে আমরা কী পাচ্ছি। আগামী দুই বছরের ক্যালেন্ডারও আমাদের বিবেচনা করতে হবে—যে কী ধরনের টুর্নামেন্ট আমরা খেলতে যাচ্ছি, কী ধরনের দল গঠন করতে চাই। সব বিবেচনা করে আমরা যখন কোচের সঙ্গে চূড়ান্ত করব, তখন সম্ভবত সবার শেষে আসবে অর্থের ব্যাপারটা। সেখানে যদি আমাদের বাজেটের বাইরে চলে যায়, আমি চেষ্টা করব স্পন্সরদের সঙ্গে, সরকারের সঙ্গে, সংশ্লিষ্ট দেশের দাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে বিষয়টি মোকাবেলা করার জন্য।’


More News Of This Category