• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির মৌলভীবাজারে সিএনজিচালককে হত্যায় ৬ জনের যাবজ্জীবন সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আইসিসির শাস্তি পেলেন ইবাদত ইরানের বিরুদ্ধে অবস্থান নিল সৌদি আরব ডিএসসিসি প্রশাসকের সামনেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ: প্রধানমন্ত্রী

আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা

মাসুম খান / ৪ Time View
সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

টকশোতে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা এবং আওয়ামী লীগকে আলোচনায় রাখার বিষয়ে রুমিন ফারহানা বলেন, আপনি যদি আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করেন, তাহলে সেটা যেকোনো কিছু হতে পারে, কিন্তু জাতীয় সংলাপ হতে পারে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লাফ দিয়ে কিছু মূর্খ আমাকে এখন বলবে আমি আওয়ামী লীগ করি। আমি ওই মূর্খদের উদ্দেশ্যে কথাটা বলছি না। আমি আওয়ামী লীগ করি না সেটা আমি জানি। করবও না ভবিষ্যতে।’


More News Of This Category