• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ৩ ম্যাচে ১৩ গোল হজম করেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ‘কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

মুক্তিযোদ্ধা আবুল বাশার সিদ্দীক এর অপকর্মের বিচারের দাবিতে আমতলীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংবাদ সন্মেলন

সম্পাদক / ১০৩৫ Time View
সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

মুক্তিযোদ্ধার নাম ভাংগিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক হয়রানি ও বিভ্রান্ত মুলক তথ্য প্রচার করার প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমতলী উপজেলা শাখা।

আজ ২ জানুয়ারি বেলা বারোটায় চ্যানেল আমতলী অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার। তিনি লিখিত বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে আবুল বাশার সিদ্দিক এর কোন প্রমাণ পাওয়া যায়নি। আবুল বাশার সিদ্দিক চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা সহ বিভিন্ন লোকজনকে চাকুরী দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই অবিলম্বে তার এহেন কর্মকাণ্ডের তদন্ত পূর্বক আইনানুগ বিচারের দাবী জানানো হয়।

এ সময় উপস্হিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমতলী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ মিয়া,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ,কে এম শামসুদ্দিন শানু, তোফাজ্জল হোসেন, গোলাম মোস্তফা, আব্দুল মালেক সহ অসংখ্য মুক্তিযোদ্ধা গণ।


More News Of This Category