• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ব্যক্তি ফরহাদের না, এই বিজয় ঢাবির সব শিক্ষার্থীর : জিএস ফরহাদ

মাসুম খান / ১৮৪ Time View
সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে জিএস নির্বাচিত হওয়ার পর ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ বলেছেন, জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নাই।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই প্রতিক্রিয়া জানান তিনি।

নবনির্বাচিত ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, সব শিক্ষার্থীদের আমানত আমাদের ওপর অর্পিত হয়েছে। দায়িত্বে থাকাকালীন যদি ভুল কিছু করি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন শুধরে দেন। এছাড়া ডাকসু নির্বাচনে এই জয় নিয়ে কোনো বিজয় মিছিল করবেন না বলেও জানান তিনি।

এবারের ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন।

ফলাফলে দেখা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন, জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৮৯৪ ভোট পেয়েছেন ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মহিউদ্দীন খান পেয়েছেন ৯ হাজার ৫০১ ভোট।

 

 

প্রসঙ্গত, এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন।

ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন। এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়েছেন ১ হাজার ৩৫ জন


More News Of This Category