• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণায় ফিলিং স্টেশনে ভিড়, সিরিয়াল নিয়ে হট্টগোল

সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ

মাসুম খান / ৪ Time View
সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নামসর্বস্ব ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন, বিতরণ ও উত্তোলনের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে এ মামলা করা হবে।

দুদকের নথি অনুযায়ী, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামের প্রতিষ্ঠানের নামে পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ অনুমোদন ও বিতরণ করা হয় এবং এর বড় একটি অংশ উত্তোলনের পর ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়নি।

দুদক, প্রধান কার্যালয়ের ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারকের ভিত্তিতে করা অনুসন্ধানে সালমান এফ রহমান, তার ছেলে ও আইএফআইসি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ব্যাংকটির সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা এবং স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

দুদকের নথিতে বলা হয়েছে, সালমান এফ রহমান ও আহমেদ সায়ান ফজলুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১৪টি প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের যোগ্যতা যথাযথভাবে যাচাই না করে জামানতবিহীন ৭ হাজার ১২৯ কোটি ৩০ লাখ টাকা ঋণ অনুমোদন, বিতরণ ও উত্তোলনপূর্বক আত্মসাৎ এবং মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান করা হয়।

অভিযোগের বিবরণে বলা হয়, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ব্যবসায়িক অস্তিত্ববিহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মনজুর এবং পরিচালক ইশরাত জাহান। আইএফআইসি ব্যাংকের সাবেক ফেডারেশন শাখা, বর্তমানে প্রিন্সিপাল শাখা, প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটির সদস্য, ব্যবস্থাপনা পরিচালক, পর্ষদীয় নির্বাহী কমিটি ও পরিচালনা পর্ষদের সদস্যরা পরস্পর যোগসাজশে ঋণ অনুমোদনে অনিয়ম করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


More News Of This Category