• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু রোববার দুপুরে কিশোরীসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ট্রাম্প-পুতিনের চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে প্রথম রুশ ডিজেলবাহী জাহাজ স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের ভোট শেষ, তাই পূজামণ্ডপে জামায়াত নেতাদের দেখা মেলেনি: প্রতিমন্ত্রী শাহে আলম গণঅভ্যুত্থানে কিন্তু কেউ জিজ্ঞেস করেনি গুলি খাওয়া ব্যক্তি কোন ধর্মের: প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ট্রাম্পকে চাপে রাখতে ‘আলোচনা দীর্ঘ করছে ইরান’ হরমুজ প্রণালিতে ‘নাৎসি কৌশল’ ব্যবহার করছে ইরান: রুবিও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল

হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু রোববার দুপুরে

মাসুম খান / ৪ Time View
সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামী রোববার (২৫ অক্টোবর) হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে দুপুর আড়াইটায়। এদিন সকালে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সঙ্গে আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আপিল বিভাগের এক নম্বর এজলাসের সামনের করিডোরে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বিচারপতি ও আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীদের সঙ্গে মিলিত হবেন।

অনুষ্ঠান উপলক্ষে আইনজীবীদের আপ্যায়নের জন্য সুপ্রিম কোর্টের মূল ভবনসংলগ্ন ইনার কোর্ট ইয়ার্ডে (বাগান) ব্যবস্থা রাখা হয়েছে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণে ওই দিন হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম নির্ধারিত সময়ের পরিবর্তে দুপুর আড়াইটায় শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


More News Of This Category