• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :

ফায়ারফাইটার নূরুল হুদার জানাজা সহকর্মীদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন

মাসুম খান / ৪১০ Time View
সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

টঙ্গীতে কেমিক্যালের আগুন নির্বাপণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মো. নূরুল হুদার জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ফায়ার সার্ভিস জানায়, জানাজা অনুষ্ঠানের আগে শহিদ মো. নূরুল হুদার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। শহিদ ফায়ার ফাইটারের বাবা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং দোয়ার আবেদন জানান। বক্তব্য শেষে জানাজা আদায় ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।


More News Of This Category