• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

চাঁদাবাজদের উপযুক্ত জবাব দেওয়া হবে: এম কফিল উদ্দিন আহমেদ

মাসুম খান / ২৩৯ Time View
সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

হাকিম বিশেষ প্রতিনিধি :

রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর সংলগ্ন জয়নাল মার্কেট এলাকায় আজ মঙ্গলবার (৭ অক্টোবর) এক উঠান বৈঠকে চাঁদাবাজি নির্মূল ও এলাকার নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা এম কফিল উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। সভাপতিত্ব করেন বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আরজ আলী।
এছাড়া উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ দুলাল সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “আপনারা এক টাকাও কাউকে চাঁদা দেবেন না। যদি কেউ চাঁদা নিতে আসে, আমাদের জানাবেন—আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করবো।”
তিনি আরও বলেন, “কেউ চাঁদা চাইতে আসলে তাকেই ধরে রাখবেন।” অপরাধ ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সবাইকে আহ্বান জানান তিনি।

নিরাপদ ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “এলাকাবাসী নিশ্চিন্তে ব্যবসা করবেন, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন। বিএনপি সরকারে এলে দেশের মানুষ শান্তিতে থাকবে।”

সভায় উপস্থিত নেতারা স্থানীয় সমস্যা সমাধান ও নিরাপত্তা জোরদারে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উঠান বৈঠকে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ নাগরিক ও দলীয় কর্মীরা অংশ নেন। সভা শেষে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


More News Of This Category