• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

আলোচনার বিষয়ে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মাসুম খান / ৩ Time View
সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের আলোচনার অনুরোধ বিবেচনা করছে ইরান। পাকিস্তানে দেশটির সঙ্গে আলোচনার আয়োজন ভেস্তে যাওয়ার পর এ তথ্য সামনে এসেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরান জানিয়েছে, তারা এই অনুরোধ পর্যালোচনা করছে। তবে এখনই কোনো আনুষ্ঠানিক জবাব দিচ্ছে না। দেশটির কর্মকর্তারা বলছেন, তারা একটি নতুন কৌশল ও চুক্তির প্রস্তাব প্রস্তুত করছেন। তবে তার আগে তারা যুদ্ধের অবসান চায়। ভবিষ্যতে আর কোনো হামলা না চালানোর বিষয়ে নিশ্চয়তার দাবি করছে দেশটি।

আলজাজিরা জানিয়েছে, ইরানের বর্তমান প্রস্তাবে প্রথমে যুদ্ধের সমাপ্তি, এরপর নিরাপত্তার নিশ্চয়তা ও আস্থা পুনর্গঠন, এবং তারপর পারমাণবিক ইস্যুসহ অন্যান্য বিষয়ে আলোচনা শুরুর কথা বলা হয়েছে। এর বিনিময়ে তারা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথাও বলছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদে আলোচনায় দৃশ্যমান ফল না আসার পর রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিশেষ বার্তা নিয়ে তিনি মস্কো যান। গত সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের শীর্ষ কূটনীতিকরা। বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে মস্কো প্রস্তুত।


More News Of This Category