• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত গার্মেন্টস শ্রমিকদের মজুরি দাবির আন্দোলনে জিএম কাদেরের সংহতি নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধের চেষ্টা পণ্ড, দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপদ খাদ্য ব্যবস্থার উন্নয়নে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ: বিএফএসএ চেয়ারম্যান টেক্সটাইল শিক্ষার বৈশ্বিক রূপান্তরে ডিসেম্বরে চীনের সঙ্গে চুক্তি আজ সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নও জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

পরিবেশমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টরের সাক্ষাৎ

মাসুম খান / ৩২৭ Time View
সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জ্যঁ পেম সাক্ষাৎ করেছেন। সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া বায়ু ও পানি দূষণ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষই পরিবেশ সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘বিশ্বব্যাংকের সহায়তায় চলমান প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এগিয়ে যাচ্ছে। এসব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা হবে।’

বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর বিশ্বব্যাংকের প্রকল্পগুলোর দ্রুত অগ্রগতির আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্বব্যাংকের পরিবেশবিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।


More News Of This Category