• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং আজ

মাসুম খান / ৬ Time View
সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং হচ্ছে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল)।

মঙ্গলবার বিকেলে সব প্রস্তুতি শেষে প্রথম ইউনিটে শুরু হতে যাচ্ছে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম।

এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কমিশনিং অর্থাৎ পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স পাওয়া যায়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের আগে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে এবং আগামী আগস্টে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

চুল্লিতে জ্বালানি বসানোর পর তাপ উৎপন্ন হবে, যা থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে। রূপপুর প্রকল্পের আওতায় ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।


More News Of This Category