• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ ভদ্র সাজার দিন শেষ, ইরানকে হুমকি দিয়ে ট্রাম্পের নতুন বার্তা হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয় কী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যতদিন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া আইসিসি থেকে এবার বড় সুখবর পেলেন বাংলাদেশের ৩ পেসার বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে ৩ দিন ধরে বিদ্যুৎহীন পাঁচ গ্রামের মানুষ যুদ্ধ শুরুর পর থেকে ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার পতনের হুমকি দিলে রাজপথেই জবাব দেওয়া হবে : ইশরাক

অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে সংসদ ভবন পরিদর্শনে ড. মাসুদ

মাসুম খান / ১ Time View
সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বাউফল উপজেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী সরাসরি পরিদর্শনের সুযোগ পেয়েছে দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় সংসদ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত এ শিক্ষামূলক সফরে শিক্ষার্থীদের সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখান এমপি।

ভবনের স্থাপত্য, অধিবেশন কক্ষ, কার্যপ্রণালিসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ, কৌতূহল এবং আনন্দঘন পরিবেশ, যা পুরো সফরকে করে তোলে প্রাণবন্ত ও স্মরণীয়।

সংসদ ভবন পরিদর্শন শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ আমার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। আমি বাউফলবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই আসন শুধুমাত্র একজন ব্যক্তির নয়, এটি হবে সমগ্র বাউফলবাসীর প্রতিনিধিত্বের প্রতীক। আজ শিক্ষার্থীদের সংসদে নিয়ে আসতে পারা সেই অঙ্গীকার বাস্তবায়নেরই অংশ।’

তিনি শিক্ষার্থীদের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আজকের এই তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। ভবিষ্যতে তোমরাই এই সংসদে বসে দেশ পরিচালনা করবে। তোমাদের মধ্য থেকেই তৈরি হবে দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।’

এমপি সংসদ সচিবালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তাদের সহযোগিতায় এমন একটি ব্যতিক্রমী আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও বাউফলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষামূলক সংসদ ভিজিট কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে।’

ড. মাসুদ শিক্ষার্থীদের উদ্দেশে ৩টি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেন। প্রথমত, নিজেদের মানুষের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। তৃতীয়ত, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নেতৃত্বে আসতে হবে।

তিনি বলেন, আমাদের দেশে নেতৃত্বের অভাব নেই, কিন্তু নৈতিকতার সংকট রয়েছে। যদি তোমরা সেই নৈতিক মূল্যবোধ ধারণ করতে পারো, তবে তোমরাই হবে প্রকৃত সফল মানুষ।

তিনি আরও যোগ করেন, তোমরা একটি মাদকমুক্ত, জ্ঞানভিত্তিক ও দুর্নীতি-চাঁদাবাজমুক্ত আদর্শ বাউফল গড়তে চাও। এই সংসদ পরিদর্শন তোমাদের সেই স্বপ্নপূরণে নতুন অনুপ্রেরণা জোগাবে ইনশাআল্লাহ।

সংসদ ভিজিট শেষে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অনুভূতি ছিল চোখে পড়ার মতো। বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জারা বলেন, আমি কখনো ভাবিনি এত অল্প বয়সে সংসদ ভবন দেখার সুযোগ পাবো। এটি আমার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।

একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাইশা বলেন, আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা দিন। সরাসরি সংসদ দেখা যেন স্বপ্নপূরণের মতো।

বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাফি বলেন, জাতীয় সংসদে প্রবেশ করা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজ সেটি পূরণ হয়েছে। আমাদের এমপি শুধু কথায় নয়, কাজে প্রমাণ করেছেন যে তিনি সত্যিই বাউফলবাসীর প্রতিনিধি।

তিনি আরও বলেন, বর্তমান এমপি সহজেই আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমাদের কথা শোনেন যা আমাদের জন্য বড় সৌভাগ্যের।

নুরাইনপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী তাসিফুল ইসলাম বলেন, নির্বাচনের সময় এমপি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাউফলের এমপি হবে বাউফলবাসী। আজকের এই উদ্যোগের মাধ্যমে সেটি বাস্তবে রূপ নিয়েছে।

একজন অভিভাবক বলেন, আমার সন্তানের জন্য এটি একটি বিরল অভিজ্ঞতা। এই ভ্রমণ তার জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও চিন্তাশক্তিকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া সুলতানা বলেন, সংসদে এসে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি। এমপি মাসুদ শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

এ ব্যতিক্রমী আয়োজন বাউফলের শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন, প্রেরণা ও নেতৃত্বের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে যা ভবিষ্যতে একটি উন্নত ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


More News Of This Category