• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইরানকে হুমকি দিয়ে ট্রাম্পের পোস্ট

মাসুম খান / ৫ Time View
সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা যখন সম্ভাব্য অগ্রগতির দিকে এগোচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে প্রকাশ্যে হুমকি দেওয়ার পুরোনো কৌশলে ফিরেছেন। এবার তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি যুদ্ধের ছবি শেয়ার করেছেন, যার ক্যাপশন ছিল, ‘অ্যাডিওস’ (বিদায়)।

মধ্যপ্রাচ্যের সংঘাতকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, একটি মার্কিন ড্রোন ইরানের পতাকাবাহী নৌযানগুলোর দিকে হামলা চালাচ্ছে। কয়েক মাস ধরে চলা আঞ্চলিক যুদ্ধের অবসান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা চলার মাঝেই ট্রাম্প এই পোস্টটি দিলেন।

যদিও ‘অ্যাডিওস’ শিরোনামের ছবিটি ইরানের উদ্দেশে ট্রাম্পের প্রথম এআই-ভিত্তিক সতর্কবার্তা নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি একাধিকবার এআই-নির্মিত ছবি পোস্ট করেছেন, যেখানে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানি জাহাজে ড্রোন আক্রমণ, ইরানকে লক্ষ্য করে তৈরি মানচিত্র এবং ভবিষ্যতধর্মী ‘স্পেস ফোর্স’-এর দৃশ্য দেখানো হয়েছে।


More News Of This Category