• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সরকার ফ্যাসিবাদী চরিত্র অর্জনের চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি

মাসুম খান / ১৮ Time View
সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় সংসদে দলের সংখ্যাগরিষ্ঠতার (মেজরিটি) শক্তি প্রয়োগ করে বর্তমান সরকার ফ্যাসিবাদী চরিত্র অর্জনের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে এবং জনমতকে উপেক্ষা করে একতরফাভাবে সংবিধান সংশোধনের প্রক্রিয়া গ্রহণ করায় তীব্র সমালোচনা করেন ও প্রতিবাদ জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই সমালোচনা করেন ও প্রতিবাদ জানান।

সরকারের প্রতি এবং প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, আপনারা আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচিতে সহযোগিতা করুন। আমাদের সব কর্মসূচি হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা বা ভাঙচুরের মতো কোনো চিন্তা বা কর্মসূচি ১১ দলীয় ঐক্যের মধ্যে নেই।

সতর্ক করে তিনি বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও ১১ দলের নিয়মতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, তবে সেই অপরিণামদর্শী চিন্তা থেকে তাদের ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। অহেতুক পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল সৃষ্টি করে শান্ত দেশকে অশান্ত করবেন না।


More News Of This Category