• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ে বিভ্রান্তি নয়, সঠিক তথ্য প্রচারের আহ্বান চসিক মেয়রের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি মারা গেছেন ড্রোন হামলায় রাশিয়ার ইয়ানডেক্সের ডেটা সেন্টার অচল ভবিষ্যতে বিমানবহরে ২ শতাধিক বিমান থাকবে: মন্ত্রী ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ আসছে দেশে, বেনাপোলে নিরাপত্তা জোরদার তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের নেতা হলেন মুক্তিযোদ্ধা দলের বিভাগীয় প্রধান ট্রাম্পের পরা ভাইরাল স্যুট নারায়ণগঞ্জে তৈরি, দাবি পোশাক কারখানার এমডির তৃতীয় টি-টোয়েন্টির আগে সামাজিকমাধ্যমে হোপ-গিলের বাগ্‌যুদ্ধ ঢাকাকে বাঁচাতে দরকার সমন্বিত নগর ব্যবস্থাপনা: ওমর সাদাত

ড্রোন হামলায় রাশিয়ার ইয়ানডেক্সের ডেটা সেন্টার অচল

মাসুম খান / ৬ Time View
সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ইয়ানডেক্সের একটি ডেটা সেন্টারের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রোববার (১১ অক্টোবর) মস্কোর পূর্বে ভ্লাদিমির শহরে অবস্থিত স্থাপনাটিতে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ক্ষয়ক্ষতি মূল্যায়নের পাশাপাশি নিজেদের সিস্টেম পুনরায় চালুর উপায় খুঁজছে ইয়ানডেক্স। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির কয়েকটি সেবা ব্যবহারকারীদের জন্য বন্ধ হয়ে যায়।

টেলিগ্রামে প্রকাশিত এক জরুরি বার্তায় ইয়ানডেক্স জানায়, ডেটা সেন্টারটির কার্যক্রম সম্পূর্ণ স্থগিত করা হয়েছে। জরুরি ব্যবস্থায় সীমিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি ব্যবহারকারীদের বিকল্প দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা সক্রিয় করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও সতর্ক করে জানায়, বিদ্যমান প্রযুক্তিগত অবকাঠামোর স্থিতিশীলতা অনিশ্চিত এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনার সময় কারিগরি সহায়তা সেবাও ব্যাহত হতে পারে।

গত এক সপ্তাহে ইয়ানডেক্সের ডেটা সেন্টারে এটি তৃতীয় হামলার ঘটনা। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চলে প্রতিষ্ঠানটির আরেকটি ডেটা সেন্টারে ইউক্রেনীয় ড্রোন হামলায় স্থাপনাটির কিছু অংশ অকার্যকর হয়ে পড়ে।

এর এক দিন আগে মস্কোর দক্ষিণ-পূর্বে সাসোভোতে ইয়ানডেক্সের ডেটা হাবে হামলায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই কেন্দ্রে প্রতিষ্ঠানটির এআই মডেল তৈরিতে ব্যবহৃত তিনটি সুপারকম্পিউটারের মধ্যে দুটি রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাসোভোর হামলার পর বলেন, রাশিয়া ইউক্রেনের ডেটা সেন্টারগুলোতে হামলা চালিয়ে আসছে, এর জবাবও দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।গত এক মাসে রাশিয়াও ইউক্রেনের একাধিক ডেটা সেন্টার ও টেলিযোগাযোগ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর মধ্যে রাজধানী কিয়েভের কেন্দ্রীয় এলাকার স্থাপনাও রয়েছে। এসব হামলার ফলে দুই দেশের প্রযুক্তিগত অবকাঠামো, ডিজিটাল যোগাযোগ ও বাণিজ্যিক সেবা ক্রমেই সংঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে


More News Of This Category