• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন শাহ্ আলী থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক মোঃ শেখ নাসির উদ্দিন বিপ্লব ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর ৩ বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে যাবে: প্রধানমন্ত্রী ২ বলে ২ উইকেট হারিয়ে ১৬৮ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির মৌলভীবাজারে সিএনজিচালককে হত্যায় ৬ জনের যাবজ্জীবন সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল: প্রধানমন্ত্রী

২০২৫ সাল হবে আ.লীগ নেতাদের অপরাধের বিচারের বছর: চিফ প্রসিকিউটর

সম্পাদক / ১০৯৩ Time View
সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

২০২৫ সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

তাজুল ইসলাম বলেন, নতুন বছরে বিগত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ চলবে। প্রধান বিচারপতির সম্মতির পর সংস্কার সম্পন্ন হওয়া মূল ভবনে বিচার কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে, তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তবে ট্রাইব্যুনাল তার বিচার কাজ এগিয়ে নেবে।

এ সময় প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন


More News Of This Category