• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত গার্মেন্টস শ্রমিকদের মজুরি দাবির আন্দোলনে জিএম কাদেরের সংহতি নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধের চেষ্টা পণ্ড, দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপদ খাদ্য ব্যবস্থার উন্নয়নে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ: বিএফএসএ চেয়ারম্যান টেক্সটাইল শিক্ষার বৈশ্বিক রূপান্তরে ডিসেম্বরে চীনের সঙ্গে চুক্তি আজ সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নও জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে গিয়ে ছাত্রদলের সংঘর্ষ

সম্পাদক / ৫৪০ Time View
সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

পাবনায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালিতে অংশ নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে পাবনা গোলাপুরের পাবনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে অংশ নিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা থেকে একেকজনের নেতৃত্বে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে আসেন। র‌্যালির আগে দুপুর ১টার দিকে জেলা বিএনপির নেতারা বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মারামারিতে জড়িয়ে পড়েন কয়েকজন। এ সময় নেতাকর্মীরা এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। পরে ছাত্রদল ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পরে সংঘর্ষে জড়িয়ে পড়া দুই পক্ষই ঘটনাস্থল থেকে সটকে পড়ে, যার কারণে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “সেই সময় (মারামারির সময়) আমরা ফাঁকে ছিলাম, আমরা ঘটনা বুঝতে পারি নাই। কারা করল আমরা খোঁজখবর নিচ্ছি, খবর পেলে আপনাকে জানাব।”

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “তেমন কোনো ঘটনা নয়, একটু ধাক্কাধাক্কি লেগেছিল। পরে নেতারা ঠিক করে দিয়েছেন।”


More News Of This Category