• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ৩ ম্যাচে ১৩ গোল হজম করেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ‘কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

শহিদ মিনারে দেয়া বক্তব্য জাতীয় ঐকমত্যে বাধা হতে পারে: এ্যানি

সম্পাদক / ৪৪২ Time View
সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

কেন্দ্রীয় শহিদ মিনারে গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে দেয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐকমত্যে বাধা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বুধবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘মার্চ ফর ইউনিটির কর্মসূচি ফ্যাসিস্টদের জন্য সহায়ক হিসেবে কাজ করেছে। এর মধ্যদিয়ে সুযোগ নিয়ে কারা দেশকে অস্থিতিশীল করতে চায়? শহীদ মিনারে দেয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐকমত্যে বাধা সৃষ্টি করতে পারে।’

এখন ঐক্য দরকার উল্লেখ করে বিএনপির তিনি বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না করে বিভিন্নভাবে ষড়যন্ত্র সৃষ্টি হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুভবুদ্ধির উদয় হোক। এখনও বিএনপির সব মামলা প্রত্যাহার হয়নি উল্লেখ করে অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করে শেখ হাসিনার বিচারের দাবিও জানান এ্যানি।


More News Of This Category