• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ৩ ম্যাচে ১৩ গোল হজম করেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ‘কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

হুমকির সঙ্গে আমার ফোন নম্বরটা ছড়িয়ে দেওয়া হয়েছে: তিশা

সম্পাদক / ১১৩৩ Time View
সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমা। এর মধ্যদিয়ে প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশার। মুক্তির ২০ দিন পর জানা গেল, সিনেমা হলের চলার পাশাপাশি ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে টেলিভিশনের পর্দায় ‘৮৪০’ দেখবে দর্শক।

বছরের প্রথম দিনে (বুধবার) চ্যানেলে আই প্রাঙ্গণে এক সম্মেলনে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের তিনটি চ্যানেলে একই দিন থেকে প্রচার হতে যাচ্ছে- এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। দর্শকদের কথা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। কারণ, দর্শক সিনেমাটি দেখতে চায়।’

যেহেতু এটি রাজনৈতিক বিদ্রূপধর্মী একটি সিনেমা। বলা চলে, এতে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র উঠে এসেছে। সিনেমাটি মুক্তির পর প্রযোজক হিসেবে আওয়ামী লীগ থেকে কোনও হুমকি পেয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিশা বলেন, ‘হ্যাঁ, সেই সঙ্গে আমার ফোন নম্বরটা ছাড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমি বলব, সিনেমা মুক্তির পর কী হয়েছে না হয়েছে, কে কতটা মন খারাপ করেছেন সেটা মাথায় ধরে রাখলে হবে না। সিনেমাটা দর্শক পছন্দ করছে এটাই আমার জন্য বড় বিষয়।’

প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে এসেছেন। ২০ দিনে সিনেমাটি কতটা ব্যবসা করল- এমন প্রশ্নের উত্তরে তিশা বললেন, ‘প্রথমদিন থেকে মানুষ সিনেমাটি দেখছে। বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমাটি বেশি দেখছে। ব্যবসা নিয়ে আমরা খুব বেশি ভাবছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি সিনেমাটি যেনো মানুষের কাছে পৌঁছায়।’

সবশেষে তিশা জানান, ৩ জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আর টিভি-তে সম্প্রচার করা হবে। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্প্রচার। চ্যানেল আইতে দেখানো হবে রাত ৮ টা ২০ মিনিটে, আরটিভিতে রাত ৮টায় ও দীপ্ত টিভিতে প্রচার হবে রাত সাড়ে ১০টায়। পাশাপাশি সিনেমা ভার্সন চলবে দেশের সিনেমা হলগুলোতে।

নুসরাত ইমরোজ তিশা ছাড়াও এসময় উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, মিলন শেখ। আরও উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।


More News Of This Category