• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ৩ ম্যাচে ১৩ গোল হজম করেও মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ‘কার্ড বিতরণে কোনো কর্মকর্তা অনিয়ম করলে মামলা’ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’

আগামী নির্বাচন আওয়ামী লীগের কপালে নাই: জামায়াত আমীর

সম্পাদক / ৫১৬ Time View
সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের কপালে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান। আজ (শুক্রবার, ৩ জানুয়ারি) সকালে নাটোরের নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা জামায়া‌তের কর্মী স‌ম্মেল‌নে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ কথা বলেন।

তিনি বলেন, ‘তিনটি নির্বাচন আওয়ামী লীগ অবৈধভাবে করে ক্ষমতা দখল করে রেখেছিল। যারা নির্বাচনকে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন।’

ডা. শ‌ফিকুর রহমান বলেন, ‘আগামীতে আমরা চাই দ্রুত সংস্কার কাজ শেষ করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যার যার জায়গা চলে যাক। তবে দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবেন না। দ্রুত সম্ভব সংস্কার করে সুষ্ঠু নির্বাচন দিবেন।’

তিনি বলেন, ‘বিগত অবৈধ আওয়ামী লীগ সরকার দেশ থেকে সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। যা বাংলাদেশের বার্ষিক উন্নয়ন বাজেটের পাঁচ গুণ। তাই দেশের মানুষের প্রতিটি আমানত পাই পাই করে বুঝিয়ে দিবেন, চুরি করবেন না।’

নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. নূরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন সহ কেন্দ্রীয়, বিভাগীয় এবং স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।


More News Of This Category