• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী

মাসুম খান / ১৩৬ Time View
সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

যশোরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দ্রুত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং জনগণকে অসুস্থতা থেকে দূরে রাখতে সচেতন করে তোলা।তিনি বলেন, ‘আমরা যদি দেশ ও জাতিকে এগিয়ে নিতে চাই, তাহলে একটা সুস্থ জাতি গড়ে তোলা অপরিহার্য। সুস্থ জাতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্যসেবা সহজে মানুষের ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হবে। দ্রুততার সঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রত্যাশা, আমাদের লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজে বর্তমানে ২৫০টি শয্যা রয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাসপাতালটির শয্যাসংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে, যা এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী যশোর ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং সেখানে সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন


More News Of This Category