জাতীয় সংসদে এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতেই বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি আরও বলেন, সংসদে আরও যারা বিএনপির এমপি আছেন, তারাও যদি সালাউদ্দিন আহমদের মতো বলা শুরু করেন, তবে বিরোধীদলের এমপিরা বলা শুরু করবেন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলব না!
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে করা পোস্টে তিনি এই কথা বলেন।ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ ঘোষণার পর আজকে প্রথম সংসদে গেছে জামায়াতের আমির। ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের একটা গরম আছে না? সেই গরমে একযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে অ্যাটাক শুরু করেছে। বিরোধীদলের সব এমপিরা দাঁড়িয়ে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দিবে না! কিন্তু সরকারি দলের এমপিরা বেশ ভদ্রতা দেখাচ্ছে। তারা চাইলে জামায়াতের আমিরের বক্তব্যের সময় হৈচৈ কিংবা পরিস্থিতি উত্তপ্ত করতে পারত। কিন্তু বিএনপি ক্ষমতায় আছে, সুতরাং বিএনপিকে দায়িত্বশীল হতেই হবে।
