• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে সাভারে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির গাজায় ইসরায়েলি হামলায় হামাসের দুই সদস্য নিহত ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল চবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণায় ফিলিং স্টেশনে ভিড়, সিরিয়াল নিয়ে হট্টগোল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪

মাসুম খান / ৪ Time View
সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

যশোরের শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পাড়িয়ার ঘোপ গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মো. খোরশেদ আলম (৫০), রাড়িপুকুর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য শেখ নাজমুল হাসান (৫১), গোপালপুর গ্রামের বাসিন্দা ও গোগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমানুর রহমান (৫৩) ও আমলাই গ্রামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক ওরফে হৃদয় (২২)।

শার্শা থানার ওসি মো. শামিনুল হক বলেন, নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে

তিনি আরও বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category