• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ধোনির পাশে বসে যুবরাজের রেকর্ড ভাঙলেন রাহুল

মাসুম খান / ১ Time View
সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ভারতের পাঁচ নম্বর ব্যাটারদের অভিজাত তালিকায় নাম লিখলেন লোকেশ রাহুল। মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়েছেন তিনি, চার ওয়ানডে সেঞ্চুরিতে যৌথভাবে তার পাশে বসেছেন।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮৭ বলে ১২৯ রানে অপরাজিত ছিলেন রাহুল। এই ইনিংস খেলার পথে ১০ চার ও দুটি ছয় মারেন তিনি।

৭৯ বল খেলে তিন অঙ্কের ঘরে পৌঁছান রাহুল। ভারতের হয়ে পাঁচ নম্বরে নেমে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড যুবরাজ সিংয়ের। সাতবার সেঞ্চুরি করেছেন তিনি। তবে পাঁচ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন রাহুল। কলম্বোতে যুবরাজের ১১০ রানকে পেছনে ফেলেছেন তিনি।

এছাড়া ভারতের দ্বিতীয় স্বীকৃত উইকেটকিপার ব্যাটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি করলেন রাহুল। তিনি রাহুল দ্রাবিড়ের ২৭ বছরের রেকর্ডে ভাগ বসালেন। এছাড়া ওয়ানডে নিউ চন্ডিগড়ে প্রথম খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করলেন রাহুল।


More News Of This Category