• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির মৌলভীবাজারে সিএনজিচালককে হত্যায় ৬ জনের যাবজ্জীবন সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আইসিসির শাস্তি পেলেন ইবাদত ইরানের বিরুদ্ধে অবস্থান নিল সৌদি আরব ডিএসসিসি প্রশাসকের সামনেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ: প্রধানমন্ত্রী

মাসুম খান / ৫ Time View
সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করতে সরকার সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।’

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন ব্যয় একইভাবে সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকারের আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবাসে কর্মসংস্থানের জন্য যেসব বাংলাদেশি শ্রমিক বিদেশে যাবেন, তাদের যাতায়াতসহ সার্বিক অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ থাকা অবস্থা থেকে পুনরায় কর্মী পাঠানোর প্রক্রিয়া চালু করতে দেশটির সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে সরকার এ প্রক্রিয়া পুনরায় চালু করতে সক্ষম হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি কর্মীদের বিদেশযাত্রার ব্যয় যাতে দুই লাখ টাকার মধ্যে বা সহনীয় পর্যায়ে রাখা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।’

এর আগে, বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হচ্ছে।


More News Of This Category