• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির মৌলভীবাজারে সিএনজিচালককে হত্যায় ৬ জনের যাবজ্জীবন সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আইসিসির শাস্তি পেলেন ইবাদত ইরানের বিরুদ্ধে অবস্থান নিল সৌদি আরব ডিএসসিসি প্রশাসকের সামনেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ: প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বাংলাদেশের বিপক্ষে নামবে ভারত!

মাসুম খান / ১০৫৬ Time View
সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য দুবাইয়ের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তাদের মূল অভিযান শুরু করবে। তবে তার আগেই, প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারে দুই দল এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের।

ভারতীয় গণমাধ্যম ‘দৈনিক জাগরণ’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ অথবা সংযুক্ত আরব আমিরাত (ইউএআই)। আইসিসি এখনো ম্যাচের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে একটি কর্মকর্তা জানিয়েছেন যে, ‘ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে, তাই প্রস্তুতি ম্যাচ নিয়ে আলোচনা চলছে।’

তবে যদি ভারত-বাংলাদেশ ম্যাচ আয়োজন সম্ভব না হয়, তাহলে স্বাগতিক আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনাও রয়েছে, যদিও তারা চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে না।

দুবাইয়ে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি ভারত ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলবে। বর্তমানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি দুই দল। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ, যেখানে পুরো শক্তির ভারতীয় দল (ইনজুরির কারণে জাসপ্রিত বুমরাহ বাদে) অংশ নেবে।


More News Of This Category