• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্যামসনের ঝোড়ো শুরুর পরও ভারতের হার, সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ মাতামুহুরীর ৪ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর কারাগার থেকে ঢামেক হাসপাতালে ইনু ইউপি ভোটের তারিখ নির্ধারণে বৈঠকে ইসি ট্রাম্পের জ্বালানি যুদ্ধবিরতির পরও ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা রাহুলের সঙ্গে কফি, মোদির সঙ্গে মেট্রোযাত্রা- কী লক্ষ্য বিজয়ের? জিএম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, উত্তেজনা ডেঙ্গু নিয়ে বিভ্রান্তি নয়, সঠিক তথ্য প্রচারের আহ্বান চসিক মেয়রের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি মারা গেছেন

স্যামসনের ঝোড়ো শুরুর পরও ভারতের হার, সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

মাসুম খান / ১৫ Time View
সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সঞ্জু স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে ভারতের সহজ জয়ের আভাস মিলেছিল শুরুতেই। রান তাড়ায় প্রথম তিন ওভারেই ৫০ রান তুলে নেয় ভারত। স্যামসন একাই ১৮ বলে করেন ৪৭ রান। অন্য প্রান্তে তখন ব্যাটিংয়ের সুযোগের অপেক্ষায় ছিলেন আরেক মারকুটে ব্যাটসম্যান অভিষেক শর্মা। কিন্তু দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে ভারতকে।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২৩ রানেই থেমেছে ভারতের ইনিংস। কিমো পলের দুর্দান্ত বোলিংয়ে ২৪ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে চতুর্থ টি-টোয়েন্টি শেষে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফিরেছে।

হায়দরাবাদে ভারতের ইনিংসে প্রথম বড় ধাক্কা দেন পল। পঞ্চম ওভারে নিজের প্রথম বলেই স্যামসনকে বাউন্ডারিতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। ২৩ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৫৬ রান করেন স্যামসন। শেষ পর্যন্ত ভারতের ১১ ব্যাটসম্যানের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

নিজের প্রথম ওভারেই স্যামসনের পাশাপাশি ঈষাণ কিষাণকেও ফিরিয়ে দেন পল। এরপরও শ্রেয়াস আইয়ার, অভিষেক শর্মা ও তিলক বর্মার মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞরা থাকায় ভারতের জয়ের আশা ছিল।

কিন্তু প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেননি ভারতের ব্যাটসম্যানরা। ১১ বলে ১৬ রান করা আইয়ার আউট হন স্প্রিঞ্জারের বলে। অভিষেক শর্মাও বড় শট খেলতে সংগ্রাম করেন। শেষ পর্যন্ত ২৪ বলে ২৯ রান করে ইনিংসের ১২তম ওভারে গুড়াকেশ মোতির বলে ক্যাচ দেন তিনি।

তবু তিলক বর্মা ও নীতিশ কুমাররা ভারতকে জয়ের পথে রাখার চেষ্টা করেন। ১৭ ওভার শেষে দলটির সংগ্রহ পৌঁছে যায় ২০০ রানে। তবে ১৯তম ওভারে আবারও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পল। চার বলের মধ্যে নীতিশ, প্রিন্স যাদব ও অক্ষর প্যাটেলকে ফিরিয়ে ভারতের জয়ের আশা শেষ করে দেন তিনি।

চার ওভারে ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন পল। শেষ ওভারে অর্শদীপ সিং রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়লে তিন বল বাকি থাকতেই ভারতের ইনিংস শেষ হয়।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ এনে দেন অধিনায়ক শাই হোপ ও শারফেন রাদারফোর্ড। ইনিংসের শেষ দুই বলে টানা দুটি ছক্কা মেরে ১০২ রানে অপরাজিত থাকেন হোপ। ৫০ বলে ৪টি চার ও ৯টি ছক্কায় সাজানো তার এই সেঞ্চুরি চলতি সিরিজে দ্বিতীয়। অন্য প্রান্তে ২৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন রাদারফোর্ড। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৯১ রান।

সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২৪৭/৩ (হোপ ১০২*, রাদারফোর্ড ৪৯*, হেটমায়ার ৩৩; যাদব ১/৩৬)। ভারত: ১৯.৩ ওভারে ২২৩ (স্যামসন ৫৬, তিলক ৪৩, নীতিশ ৪১; পল ৫/৪১)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ২৪ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শাই হোপ।


More News Of This Category