• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি ভোটের তারিখ নির্ধারণে বৈঠকে ইসি ট্রাম্পের জ্বালানি যুদ্ধবিরতির পরও ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা রাহুলের সঙ্গে কফি, মোদির সঙ্গে মেট্রোযাত্রা- কী লক্ষ্য বিজয়ের? জিএম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, উত্তেজনা ডেঙ্গু নিয়ে বিভ্রান্তি নয়, সঠিক তথ্য প্রচারের আহ্বান চসিক মেয়রের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি মারা গেছেন ড্রোন হামলায় রাশিয়ার ইয়ানডেক্সের ডেটা সেন্টার অচল ভবিষ্যতে বিমানবহরে ২ শতাধিক বিমান থাকবে: মন্ত্রী ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ আসছে দেশে, বেনাপোলে নিরাপত্তা জোরদার তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ইউপি ভোটের তারিখ নির্ধারণে বৈঠকে ইসি

মাসুম খান / ১৯ Time View
সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়েছে। বৈঠকে অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ইসির কর্মকর্তারা জানান, সভার আলোচ্যসূচিতে রয়েছে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনগুলোর বিষয়ে আলোচনা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ।

এ ছাড়া পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনগুলোর অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত প্রদান। জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়ও রয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবার কমিশন সভায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।


More News Of This Category