• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি ভোটের তারিখ নির্ধারণে বৈঠকে ইসি ট্রাম্পের জ্বালানি যুদ্ধবিরতির পরও ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা রাহুলের সঙ্গে কফি, মোদির সঙ্গে মেট্রোযাত্রা- কী লক্ষ্য বিজয়ের? জিএম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, উত্তেজনা ডেঙ্গু নিয়ে বিভ্রান্তি নয়, সঠিক তথ্য প্রচারের আহ্বান চসিক মেয়রের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি মারা গেছেন ড্রোন হামলায় রাশিয়ার ইয়ানডেক্সের ডেটা সেন্টার অচল ভবিষ্যতে বিমানবহরে ২ শতাধিক বিমান থাকবে: মন্ত্রী ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ আসছে দেশে, বেনাপোলে নিরাপত্তা জোরদার তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ আসছে দেশে, বেনাপোলে নিরাপত্তা জোরদার

মাসুম খান / ২৩ Time View
সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে আনা ঘিরে বেনাপোল স্থলবন্দরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সীমান্তের গুরুত্বপূর্ণ এ প্রবেশপথে বাড়ানো হয়েছে নজরদারি, সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার (১১ অক্টোবর) সকালে কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে তার মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় মরদেহ গ্রহণকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়িয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীগুলো।

জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজুর হায়দার চৌধুরী রোটন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ২০২১ সালে তাকে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত করা হয়।মরদেহ দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটনের মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করবে। এ কারণে চেকপোস্ট এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।


More News Of This Category