• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ে বিভ্রান্তি নয়, সঠিক তথ্য প্রচারের আহ্বান চসিক মেয়রের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি মারা গেছেন ড্রোন হামলায় রাশিয়ার ইয়ানডেক্সের ডেটা সেন্টার অচল ভবিষ্যতে বিমানবহরে ২ শতাধিক বিমান থাকবে: মন্ত্রী ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ আসছে দেশে, বেনাপোলে নিরাপত্তা জোরদার তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের নেতা হলেন মুক্তিযোদ্ধা দলের বিভাগীয় প্রধান ট্রাম্পের পরা ভাইরাল স্যুট নারায়ণগঞ্জে তৈরি, দাবি পোশাক কারখানার এমডির তৃতীয় টি-টোয়েন্টির আগে সামাজিকমাধ্যমে হোপ-গিলের বাগ্‌যুদ্ধ ঢাকাকে বাঁচাতে দরকার সমন্বিত নগর ব্যবস্থাপনা: ওমর সাদাত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি মারা গেছেন

মাসুম খান / ৬ Time View
সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি মাহবুব আলী খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে বেদগ্রাম পৌর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি।

মাহবুব আলী খান ২০২২ সালের ১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর থেকে মাহবুব আলী খান আত্মগোপনে ছিলেন।


More News Of This Category