• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ আসছে দেশে, বেনাপোলে নিরাপত্তা জোরদার তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের নেতা হলেন মুক্তিযোদ্ধা দলের বিভাগীয় প্রধান ট্রাম্পের পরা ভাইরাল স্যুট নারায়ণগঞ্জে তৈরি, দাবি পোশাক কারখানার এমডির তৃতীয় টি-টোয়েন্টির আগে সামাজিকমাধ্যমে হোপ-গিলের বাগ্‌যুদ্ধ ঢাকাকে বাঁচাতে দরকার সমন্বিত নগর ব্যবস্থাপনা: ওমর সাদাত ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করার পর ছেড়ে দিল পুলিশ ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ জিএমের

ঢাকাকে বাঁচাতে দরকার সমন্বিত নগর ব্যবস্থাপনা: ওমর সাদাত

মাসুম খান / ১৮ Time View
সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তিন কোটি মানুষের এই শহর ঢাকা। অথচ নাগরিক সেবা পেতে এখনো ছুটতে হয় এক সংস্থা থেকে আরেক সংস্থার দরজায়; একটু বৃষ্টিতে ডুবে যায় রাস্তা, যানজটে থমকে যায় জীবন, আর বিষাক্ত বাতাস নিঃশব্দে কেড়ে নেয় আয়ু।

ঢাকার সংকট কি শুধু অবকাঠামোর, নাকি এর গভীরে রয়েছে আরও বড় কোনো ব্যবস্থাপনাগত ব্যর্থতা? প্রায় তিন কোটি মানুষের এই মহানগরকে সত্যিকার অর্থে বাসযোগ্য করতে তাই শুধু নতুন রাস্তা বা অবকাঠামো নয়, প্রয়োজন পুরো নগর ব্যবস্থাপনার আমূল পরিবর্তন। কীভাবে সমন্বয়হীনতা, জলাবদ্ধতা, বায়ুদূষণ, ফুটপাত দখল ও নিরাপত্তার সংকট কাটিয়ে একটি আধুনিক ও নিরাপদ ঢাকা গড়ে তোলা সম্ভব?

ব্যারিস্টার ওমর সাদাত কেবল একজন আইনজীবী নন; গুলশান সোসাইটির সভাপতি ও নগর অধিকারকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে খুব কাছ থেকে দেখছেন রাজধানীর এসব সংকট। বিশেষ সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন ঢাকার সমস্যার কারণ, সম্ভাব্য সমাধান এবং একটি বাসযোগ্য নগর গড়ার বাস্তব রূপরেখা।

ওমর সাদাতের মতে, ঢাকার সবচেয়ে বড় সমস্যা শুধু অবকাঠামোর ঘাটতি নয়; মূল সংকট ব্যবস্থাপনার অভাব ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা। গ্যাসের জন্য তিতাস, পানির জন্য ওয়াসা, নিরাপত্তার জন্য পুলিশ—নাগরিককে আলাদা আলাদা সংস্থার দ্বারে যেতে হয়। অথচ একটি আধুনিক শহরে নাগরিক সেবাগুলোকে সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনতে হয়।

লন্ডন কিংবা নিউইয়র্কের মতো শহরের উদাহরণ টেনে তিনি মনে করেন, ঢাকার সেবা সংস্থাগুলোকেও একটি কার্যকর সমন্বিত নগর ব্যবস্থাপনার কাঠামোর আওতায় আনা জরুরি।

ব্যবস্থাপনার সংকটেই আটকে ঢাকা


More News Of This Category