• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ আসছে দেশে, বেনাপোলে নিরাপত্তা জোরদার তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের নেতা হলেন মুক্তিযোদ্ধা দলের বিভাগীয় প্রধান ট্রাম্পের পরা ভাইরাল স্যুট নারায়ণগঞ্জে তৈরি, দাবি পোশাক কারখানার এমডির তৃতীয় টি-টোয়েন্টির আগে সামাজিকমাধ্যমে হোপ-গিলের বাগ্‌যুদ্ধ ঢাকাকে বাঁচাতে দরকার সমন্বিত নগর ব্যবস্থাপনা: ওমর সাদাত ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করার পর ছেড়ে দিল পুলিশ ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ জিএমের

রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ জিএমের

মাসুম খান / ১ Time View
সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা ও ভূমি দখলের বিষয়টি পরিদর্শনে নজরে আসার পর উচ্ছেদে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম।

শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন শেষে স্টিল মিল সাইডিং ও কলসি দিঘির পাড় এলাকায় রেলওয়ের মালিকানাধীন জমি ঘুরে দেখার সময় তিনি এ নির্দেশনা দেন। এর আগে প্রশিক্ষণকেন্দ্রে পৌঁছালে আরএনবির একটি দল জিএমকে গার্ড অব অনার দেয়।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবৈধ দখলদার উচ্ছেদ এবং সরকারি সম্পদ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন মহাব্যবস্থাপক।পরে রেলওয়ের বিভিন্ন ভূমি পরিদর্শনকালে অবৈধ স্থাপনা নির্মাণ ও জমি দখলের বিষয়টি তার নজরে আসে। পরিদর্শন শেষে রেলওয়ের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ এবং রেলের সম্পদ সুরক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন তিনি।

জিএম মামুনুল ইসলাম প্রশিক্ষণকেন্দ্রের অবকাঠামো, প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণার্থীদের ডরমিটরি, খেলার মাঠসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণের মানোন্নয়ন ও প্রশিক্ষণার্থীদের কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।


More News Of This Category