• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ আসছে দেশে, বেনাপোলে নিরাপত্তা জোরদার তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের নেতা হলেন মুক্তিযোদ্ধা দলের বিভাগীয় প্রধান ট্রাম্পের পরা ভাইরাল স্যুট নারায়ণগঞ্জে তৈরি, দাবি পোশাক কারখানার এমডির তৃতীয় টি-টোয়েন্টির আগে সামাজিকমাধ্যমে হোপ-গিলের বাগ্‌যুদ্ধ ঢাকাকে বাঁচাতে দরকার সমন্বিত নগর ব্যবস্থাপনা: ওমর সাদাত ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করার পর ছেড়ে দিল পুলিশ ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ জিএমের

ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করার পর ছেড়ে দিল পুলিশ

মাসুম খান / ২ Time View
সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করার পর ছেড়ে দিয়েছে গুরুগ্রাম পুলিশ। শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-এ নিজের বাসা থেকে তাকে আটক করা হয়। রোববার ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়।

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভের আগে তাকে আটক করা হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভের আয়োজন করা হয়।

পুলিশের দাবি, শনিবার সকাল ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল ধ্রুব রাঠিকে আটক করে। পরে তাকে ক্রাইম ব্রাঞ্চের কার্যালয়ে নিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

ওই বিক্ষোভ ঘিরে বিরোধী দলের নেতা, কর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতাসহ ছয় হাজারের বেশি মানুষকে আটক করে কর্তৃপক্ষ।


More News Of This Category