• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :

মাঘের শীতে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

মাসুম খান / ৩৬৩ Time View
সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

মাঘের শীতে নাজেহাল দেশের উত্তরের জেলা দিনাজপুর। ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির। হিমেল ঠান্ডা হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। টানা কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় স্থবির হয়ে পড়েছে জেলার জনজীবন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে শুক্রবার এ জেলায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে সকালে ঘুরে দেখা গেছে, আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন অনেকেই। এই শীতে জীবন-জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষের ভোগান্তি একটু বেশি। যে যার সাধ্যমতো গরম কাপড় গায়ে জড়িয়ে বের হচ্ছে নিজ গন্তব্যে। অপরদিকে তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো। দিনের বেলা সূর্যের দেখা না মিললেও ঠান্ডা বিরাজমান। ভোরে কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।

এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন  বলেন, মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। রোববার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।


More News Of This Category